স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে জাতীয় দলের কোচিং স্টাফ থেকে সরে গিয়ে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে আবারও জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি।

জাতীয় দলের বেশ কয়েকজন বিদেশি কোচ এই সিরিজে থাকছেন না। মূলত কোচিং স্টাফের সংকটের কারণেই সালাউদ্দিনকে জাতীয় দলের দায়িত্বে ফেরানো হচ্ছে। তার পরিবর্তে অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় দলের পেসার তালহা জুবায়ের। এছাড়া ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও এই সিরিজে থাকছেন না। জানা গেছে, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও ছুটিতে রয়েছেন। সব মিলিয়ে কোচিং স্টাফের ঘাটতি পূরণে দুইজন স্থানীয় কোচকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এইচপি থেকে সালাউদ্দিন জাতীয় দলে ফেরায় ইউনিটটির প্রধান কোচের পদ আপাতত শূন্য হয়েছে। ফলে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে এইচপির দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম। তবে এইচপির লাল বলের কার্যক্রম পর্যবেক্ষণে কয়েকদিন সিলেটে অবস্থান করবেন সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে থাকবেন আব্দুর রাজ্জাক ও মিজানুর রহমান বাবুলও।

২০১১ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশকে।

আজ ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১০

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১১

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১২

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৩

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৪

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৬

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৭

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৮

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৯

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

২০
X