আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান

সেই গাছ। ছবি : কালবেলা
সেই গাছ। ছবি : কালবেলা

কয়েক দিন ধরে একটি কড়ই গাছ নিয়ে নানা রহস্যের পর অবশেষে কেটে ফেলা হয়েছে সেই ‘অলৌকিক’ গাছটি। গাছটি ঘিরে এলাকাজুড়ে নানা অলৌকিক কাহিনি ও জনশ্রুতি প্রচলিত থাকায় প্রতিদিনই সেখানে শত শত মানুষের ভিড় জমত।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সহযোগিতায় গাছটি কেটে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, এক মাস আগে কালবৈশাখী ঝড়ে প্রায় ৩০ বছর বয়সী কড়ই গাছটি হেলে পড়ে। এরপর গাছটির ডালপালা কেটে ফেলার পর গাছের গোড়া প্রায় ১২ ফুট ভাঙা অংশ নিয়ে সোজা দাঁড়িয়ে যায়। গাছটিকে কেন্দ্র করে কতিপয় সাধারণ লোক গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে মানত করা শুরু করেন। তবে প্রশাসন ও সচেতন মহলের মতে, এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

সম্প্রতি গাছটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এবং জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে গাছটির মালিক প্রবাসী নুরুল আমিন মুন্সী গাছটি কেটে স্থানীয় মসজিদে দান করার সিদ্ধান্ত প্রশাসনকে জানান। গাছটি কেটে ফেলার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে গুজব ও কুসংস্কার থেকে মুক্তির পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কয়েকজন যুবক গাছটি কাটার সময় বাধা প্রদান করেন।

তবে কাঠুরিয়া মো. আমিন মিয়া বলেন, ‘গাছটি ঝড়ে শিকড়সহ উল্টে পড়েছিল। ডালপালা কাটার পর ভারসাম্যের কারণে আবার দাঁড়িয়ে যায়। গোড়ার কয়েক ইঞ্চি অংশ কেটে দিলে পড়ে যাবে। এখানে জিন-ভূতের কিছু নেই। তবে মানুষ কৌতূহলবশত ভিড় করছে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, গাছটি নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা হয়। জননিরাপত্তা বিবেচনায় আখাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ে গাছটি কাটার ব্যবস্থা করেছি। গাছটি কেটে মসজিদে দান করার জন্য গাছটির মালিক প্রবাসী নুরুল আমিন মুন্সী ভিডিওকলে আমাকে জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X