শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরা ইউনিভার্সিটিতে ‘কালের বিচারে রবীন্দ্রনাথ : সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনার। ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনার। ছবি : সংগৃহীত

উত্তরা ইউনিভার্সিটির বাংলা ও ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে ‘কালের বিচারে রবীন্দ্রনাথ : সংকট ও সম্ভাবনা’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি তাঁর আলোচনায় বর্তমান সময়ে রবীন্দ্র-চর্চার প্রাসঙ্গিকতা, সমসাময়িক সংকট ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অত্যন্ত সুচিন্তিত ও গভীর আলোকপাত করেন।

রবীন্দ্রনাথের সাহিত্য মানস ও বিশ্বমানব হিসেবে তার ব্যক্তিগত অভিযাত্রা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন -রবীন্দ্রনাথ আমাদেরই একজন ছিলেন, আমাদের খুব কাছের এবং হৃদয়ের গভীরে আসন গেঁথে নেয়া একজন মানুষ ছিলেন। তিনি প্রথমত বাঙালি ছিলেন, তারপর ছিলেন ভারতীয়। এরপর তিনি হয়ে উঠেছিলেন বৈশ্বিক, সর্বকালের, সার্বজনীন। তার কাছে দেশ হিসেবে, জাতী হিসেবে আমাদের যে ঋণ তা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, আমাদের সাহিত্যের ভাবনা, সাহিত্যের ভাষাকে ঋদ্ধ করার পেছনে তার অবদান অপরিসীম। বাঙালীর সাংষ্কৃতিক উত্তরণের ক্ষেত্রে, সারা পৃথিবীর জন্য বাংলা সাহিত্যের যে রুপরেখা তৈরি হয়ে আছে, সেই অস্তিত্বকে স্বীকার করলে সেখানে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে ভাবা সম্ভব নয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।

তিনি তার আলোচনায় বলেন, রবীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট কালের সীমানায় আবদ্ধ অতীত নন, বরং তিনি আমাদের প্রতিটি সংকটে ও উত্তরণে চিরন্তন বর্তমান। তার সৃষ্টির অতলস্পর্শী ভাবধারাকে অনুধাবন করতে প্রয়োজন প্রথাবদ্ধ চিন্তার শৃঙ্খলমুক্তি, এক মুক্তচিন্তার আকাশ এবং ধ্যানের মতো গভীর একাগ্রতা। তবেই রবি-আলোয় চেনা যায় সমসাময়িক পৃথিবীর আসল রূপ। সময় বদলেছে, কিন্তু রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি; বরং আজ এই জটিল সময়ে দাঁড়িয়ে তাঁর প্রতিটি লাইন যেন আরো বেশি জীবন্ত। তাকে চেনার জন্য কোনো অন্ধ অনুকরণের প্রয়োজন নেই, প্রয়োজন এক উন্মুক্ত ও স্বচ্ছ মন। মুক্তচিন্তা আর একাগ্রতার মেলবন্ধনেই কেবল রবীন্দ্রনাথের কালজয়ী দর্শনকে বুকে ধারণ করা সম্ভব।

সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ড. পারভীন আক্তার জেমী, অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড. সোহানা মাহবুব, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. চঞ্চল কুমার বোস, অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মমতাজ বেগম, অধ্যাপক, বাংলা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি, ড. ফায়েজ মোহাম্মদ সিরাজুল হক, উপদেষ্টা, উত্তরা ইউনিভার্সিটি এবং ড. সৈয়দা আফরোজা জেরিন, ডিন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ, উত্তরা ইউনিভার্সিটি।

সেমিনারে বক্তারা, রবীন্দ্র-দর্শনের সমসাময়িক নানা দিক এবং আমাদের বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক সংকটে রবীন্দ্রনাথের সাহিত্যের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অধ্যাপক ড. সোহানা মাহবুব ও অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস তাঁদের চমৎকার ও সাবলীল বক্তব্যে রবীন্দ্রনাথের সামগ্রিক সাহিত্য ও চিন্তাভাবনাকে শ্রোতাদের সামনে বিশ্লেষণ করেন, যা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করে।

বক্তারা আশা প্রকাশ করেন- গুণিজনদের এই সুচিন্তিত আলোচনা ও রবীন্দ্র-দর্শন ভবিষ্যৎ প্রজন্মের অ্যাকাডেমিক ও মননশীল পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

পরিশেষে, আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক ড. শাহ্ আহমেদ, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, উপস্থিত অতিথি, গবেষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা/এআই/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X