কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত। ছবি : কালবেলা গ্রাফিক্স
২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত। ছবি : কালবেলা গ্রাফিক্স

জুলাই ২০২৬-জুন ২০২৭ মেয়াদে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাব্বীর আহমেদ এফসিএ। একই মেয়াদের জন্য ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিয়াজ মোহাম্মদ এফসিএ, আলা উদ্দিন এফসিএ, আসিফুর রহমান এফসিএ ও মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ । নির্বাচিতরা ১ জুলাই থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।

সাব্বীর আহমেদ এফসিএ সাব্বীর আহমেদ এফসিএ দেশের অন্যতম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর পার্টনার, যা পূর্বে এএফ ফার্গুসন অ্যান্ড কোং নামে পরিচিত ছিল। তিনি বিশ্বের শীর্ষ অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান ‘বিগ ফোর’-এর একটিতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে কাজ করেছেন। সব মিলিয়ে ১২ বছরেরও বেশি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাসহ তার তিন দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, যার সুবাদে ইনস্টিটিউট তার বলিষ্ঠ নেতৃত্ব ও বৈশ্বিক দক্ষতায় সমৃদ্ধ হবে।

নিয়াজ মোহাম্মদ এফসিএ নিয়াজ মোহাম্মদ এফসিএ গ্র্যান্ট থর্নটন ইন্টারন্যাশনালের সদস্য ফার্ম হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-এর সিনিয়র পার্টনার। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর, উন্নয়ন সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে অডিট, অ্যাসুরেন্স এবং বিজনেস অ্যাডভাইজরি সেবা দিয়ে আসছেন।

আলা উদ্দিন এফসিএ আলা উদ্দিন এফসিএ বর্তমানে মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) কর্মরত আছেন। রবি অ্যাজিয়েটা লিমিটেড, নোভারটিস বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের শীর্ষ পদে আর্থিক ব্যবস্থাপনায় তার ২২ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।

আসিফুর রহমান এফসিএ আসিফুর রহমান এফসিএ বর্তমানে হোসেন ফরহাদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার হিসেবে কর্মরত আছেন। তিনি অডিট, অ্যাস্যুরেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স রিভিউ এবং ইন্টারনাল কন্ট্রোল বিষয়ে বিশেষজ্ঞ। মেটলাইফ বাংলাদেশের ফিন্যান্স কন্ট্রোলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে তার ২৫ বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ বর্তমানে রেদওয়ান রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সিনিয়র পার্টনার কর্মরত আছেন। এর আগে তিনি মেটলাইফ বাংলাদেশ, লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং কেপিএমজি বাংলাদেশের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X