কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও পরিচালনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ ইরান কখনো মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড।

সোমবার (১৩ জুলাই) ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি এ সতর্কবার্তা দেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন।

জুলফাকারি বলেন, ‘আগেও সতর্ক করা হয়েছে, কোনো পরিস্থিতিতেই আমরা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে দেব না।’

তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র বারবার নৌচলাচলকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। ইরানি এই সামরিক কর্মকর্তা কয়েকটি আঞ্চলিক দেশের সমালোচনা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। তার দাবি, এ ধরনের সহযোগিতা ‘পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে’।

জুলফাকারি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী ও জলদস্যু সামরিক বাহিনী’ যে কোনো ধরনের বিঘ্ন বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে দৃঢ়ভাবে মোকাবিলা করবে। তিনি বলেন, ‘ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) ও ইরানি সেনাবাহিনীর সাম্প্রতিক শক্তিশালী পদক্ষেপগুলোই এর প্রমাণ।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে এবং এর ব্যবস্থাপনার জন্য অর্থও নেবে। ট্রাম্পের এ মন্তব্যের পরপরই ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

উড়ন্ত বিমানের জানালা দিয়ে ছিটকে পড়তে যাওয়া স্বামীকে যেভাবে বাঁচালেন স্ত্রী

গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

১০

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১১

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

১২

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

১৩

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

১৪

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১৫

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৭

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১৮

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১৯

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

২০
X