কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে আলোচনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে আলোচনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম, আইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড ও এসবিই’র ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ।

প্যানেল আলোচনা পরিচালনা করেন- বিশ্বখ্যাত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব। তিনি বর্তমান বৈশ্বিক ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন- রহিমআফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ’র পরিচালক মির্জা সজিব রায়হান এবং বিশ্বব্যাংকের পার্টনার ড. মো. মাহবুব আলম।

আলোচনায় আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালুর তাৎপর্য, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করার উপায়, বিভিন্ন শিল্পে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিবর্তন, সমসাময়িক চ্যালেঞ্জ এবং এ খাতে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. হোসনে আরা আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আফনান ইউসুফ এবং জেরিন মমতাজ চৌধুরী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে কিয়েভ

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জলবায়ুর জন্য বড় হুমকি ফুটবল বিশ্বকাপ: গবেষণা

ব্যাপক ঝড়-বৃষ্টি হলেও আছে ভ্যাপসা গরমের আভাস

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

আগস্টেই ১০টি বিশেষ সুবিধা নিয়ে আসছে প্রবাসী কার্ড

সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’

১০

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

১১

জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

১২

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

১৩

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

১৫

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

১৬

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

১৮

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

১৯

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

২০
X