কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)’র ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর উদ্যোগে ‘দ্য ওয়ার্ল্ড অফ অ্যাটমস অ্যাট দ্য অ্যাটো-সেকেন্ড টাইম স্কেল’ শীর্ষক ড. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজের আওতায় একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে ২০০-এরও বেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী এবং সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাটমিক ফিজিক্সের অধ্যাপক ড. অ্যান ল’হুইলিয়ার। ওয়েবিনারে ড. ল’হুইলিয়ার অ্যাটো-সেকেন্ড ফিজিক্সের উদীয়মান ক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদান করেন এবং আল্ট্রাফাস্ট লাইট পালস ব্যবহার করে পরমাণু ও অণুর মধ্যে ইলেকট্রনের গতি কীভাবে পর্যবেক্ষণ করা যায় তা ব্যাখ্যা করেন।

ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এআইইউবি-এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিক হোসেন। সমাপনী বক্তব্যে এআইইউবি-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম সম্মানিত বক্তাকে তার অনুপ্রেরণাদায়ক উপস্থাপনা এবং বৈশ্বিক বৈজ্ঞানিক অগ্রগতিতে অবদানের জন্য ধন্যবাদ জানান।

এই লেকচারটি জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং অ্যাকাডেমিক উৎকর্ষতা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি এআইইউবি-এর অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X