কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ই-ক্যাবের ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) ২০২৩ পেল রিবানা

ই-ক্যাবের ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) ২০২৩ গ্রহণ করছে রিবানা। ছবি : কালবেলা
ই-ক্যাবের ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) ২০২৩ গ্রহণ করছে রিবানা। ছবি : কালবেলা

দেশের ই-কমার্স খাতে অবদান রাখায় ই-ক্যাবের ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) ২০২৩ পেল রিবানা। গত ৯ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আনুষ্ঠানিকভাবে ৩৪টি প্রতিষ্ঠানকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইকমা) পুরস্কার দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। অনুষ্ঠানে রিবানার প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক। অতিথিরা অনুষ্ঠানে তাদের বক্তব্য প্রদান ও বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করেন। এই ধরনের স্বীকৃতি ই-কমার্স শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে এবং উৎসাহিত করবে বলে জানায় বিজয়ীরা।

জমকালো এ আয়োজনে ২৭টি ক্যাটাগরিতে নিরপেক্ষ বিচারকরা মূল্যায়নে প্রায় ২০০ আবেদন থেকে নির্বাচিত ৩৪টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে, দারাজ বাংলাদেশ লিমিটেড সেরা ই-কমার্স মার্কেট প্লেস, ফুডপান্ডা সেরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, বিকাশ লিমিটেড সেরা এমএফএস প্ল্যাটফর্ম, সিটি ব্যাংক ই-কমার্সের জন্য সেরা ব্যাংকি সলিউশনের জন্য অ্যাওয়ার্ড অর্জন করে। অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছে ওয়ালটন, উবার, আড়ং, মাস্টারকার্ড, শেয়ারট্রিপ এবং টেন মিনিট স্কুল।

এ ছাড়াও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, চালডাল, রকমারি, শপআপ, পিকাবু, ইস্টার্ন ব্যাংক, বিক্রয়, একশপ, স্টেডফাস্ট, নগদ, সেবা এক্সওয়াইজেড, সাজগোজ, আরোগ্য, ফসল, বাটা, রিবানা, সিঙ্গার, উপায়, পাঠাও, ডিজিবক্স, স্কাইটেক, লালসবজু, উইমেন এন ই-কমার্স, ব্রেইনস্টেশন২৩ কে পুরস্কৃত করা হয়েছে, যারা নিজ নিজ ডোমেইন এ সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মহাম্মদ আবদলু ওয়াহেদ তমাল এবং পরিচালক ও ইকমা আহ্বায়ক খন্দকার তাসফিন আলম এবং অন্যান্য নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৫ সালে যাত্রা করা দেশীয় অর্গানিক পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড রিবানা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রাকৃতিক উপাদানের গুণাগুণ অক্ষত রেখে শতভাগ বিশুদ্ধ স্কিন ও হেয়ার কেয়ার সামগ্রী দেশে ও বিদেশে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে।

দি ডেইলি স্টারের সহযোগিতায়, অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ইউসিবি, উপায়, সিঙ্গার, গ্লোবাল ব্র্যান্ড, বার্জার, স্টেডফাস্ট, বিক্রয় এবং সি এক্সপ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X