কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড আয়োজনে প্রস্তুত ই-ক্যাব

ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড আয়োজনে প্রস্তুত ই-ক্যাব

ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা)-২০২৩ আয়োজন করতে যাচ্ছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ইকমা-২০২৩ আয়োজনে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠনটি।

আগামী বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ই-ক্যাব জানায়, স্মার্ট বাংলাদেশ এ দেশের মানুষের নতুন স্বপ্নপূরণের ক্ষেত্রে ই-কমার্স শিল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই-কমার্স খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অসাধারণ অবদানকে সম্মানিত করা এবং স্বীকৃতি দেওয়াই ইকমা অ্যাওয়ার্ডসের মূল লক্ষ্য। মোট ২৭টি নমিনেশন ক্যাটাগরির মাঝে থাকছে সেরা ই-কমার্স মার্কেটপ্লেস, সেরা পরিষেবা প্ল্যাটফর্ম, সেরা লজিস্টিকস ই-কমার্সের জন্য, সেরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, সেরা এমএফএস প্ল্যাটফর্ম, সেরা পেমেন্ট গেটওয়ে।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ই-ক্যাব। পাশাপাশি সম্মানিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রাহমান এবং বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X