কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নিটোরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নিটোরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন। ছবি : সংগৃহীত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নিটোরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন। ছবি : সংগৃহীত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক, বিশেষ আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

জানা গেছে, এদিন সকালে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামানের নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান। উপস্থিত ছিলেন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান। পরে বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও হাসপাতালে ভর্তি রোগীদের বিশেষ খাবার বিতরণ করা হয়। এ ছাড়া নিটোর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২৫ আগস্ট তার পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X