কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত

জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল করেছে সরকার।

সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পরিকল্পনা উপদেষ্টা জানান, সোমবার একনেক সভায় ৬ প্রকল্প উত্থাপিত হয়। এর মধ্যে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ১ম পর্যায়ের প্রকল্পটি বাতিলের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল। জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে সভায় প্রকল্পটি বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি পশু-পাখির জন্য সংরক্ষিত। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যপ্রাণীদের চলাচল ও জীবনযাপনে বিরূপ প্রভাব পড়ত।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখনো বাদ দেওয়ার কাজ শেষ হয়নি। আরও বাদ পড়বে। আমরা এ ধরনের প্রকল্প বাদ দিচ্ছি। তবে এখনো এর চূড়ান্ত হিসেব করা হয়নি। কোনো প্রকল্পে দুর্নীতি হলে সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, মৌলভীবাজারের সংরক্ষিত বন লাঠিটিলা বনের ৫ হাজার ৬৩১ একর জমিতে ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় ২০২৩ সালের ৯ নভেম্বর অনুমোদিত হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

একনেক বৈঠকে আরও উপস্থিত ছিলেন- অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল; পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X