বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকের অবহেলায় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ব্যবসায়ী সেলিম আকন। ছবি : কালবেলা
ব্যবসায়ী সেলিম আকন। ছবি : কালবেলা

ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় সেলিম আকন নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছে।

শনিবার (২৯ জুন) ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শিউলী পারভীন (সভাপতি), ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সিয়াম আহসান (সদস্য) ও ডা. মো. মোস্তাফিজুর রহমান (সদস্য সচিব)।

জানা গেছে, শুক্রবার (২৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার তালতলা বাজারের সেলিম আকনের মুদি দোকানে বসে পলিথিন ব্যাগ নাড়াচাড়া করার সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। এ সময় সেলিম নিজেই উপস্থিত লোকজনদের জানায় যে তাকে সাপে কামড় দিয়েছে।

তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোগীর স্বজনদের জানায় তাদের কাছে এন্টিভেনম রাখার স্টোর রুমের চাবি নেই, তাই তারা চিকিৎসা দিতে পারছেন না। এভাবে প্রায় এক ঘণ্টা রেখে রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে রাত ১টার দিকে সেলিম মারা যান।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার বলেন, সাপে কাটার রোগীকে ভ্যাকসিন পুশ করার জন্য রোগীর স্বজনের দাবিপত্রে স্বাক্ষর নেওয়ার বিধান রয়েছে। সেলিমের পক্ষে কেউ স্বাক্ষর না করায় চিকিৎসক তাকে অ্যান্টিভেনম পুশ করতে পারেননি। পরে স্বজনরা তাকে বরিশাল নিয়ে গেছেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X