বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন 

ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন 
আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকেরা। ছবি : সংগৃহীত

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। আগামী জুলাই থেকে পাবেন ৩৫ হাজার টাকা করে। গত ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে আগামী ২০২৫ সালের জুলাই মাসের আগ পর্যন্ত তারা ৩০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।

সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগর উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত ভাতা বৃদ্ধি সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত প্রতিষ্ঠানের জন্য দেওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এতে আর বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী ২০২৫-২৬ অর্থবছর হতে ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

অন্য আরেকটি প্রজ্ঞাপন হলো, একই নির্দেশনা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ভাতা বৃদ্ধির দাবিতে ২০২২ সাল থেকেই আন্দোলন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবির মুখে ২৩ সালের ২৫ জুলাই পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। সর্বশেষ ভাতার বৃদ্ধির দাবিতে গত ২২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ অবরোধ করেন তারা। এরপর আরও ৫ হাজার টাকা ভাতা বাড়িয়ে ৩০ হাজার নির্ধারণ করে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ।

এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তারা ভাতা ৫০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবার গত রোববার (২৯ ডিসম্বের) শাহবাগের অবস্থান নেয়। এরপর থেকে এদিন দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ভাতা সংক্রান্ত এক বৈঠকে ভাতা ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়; তাও প্রত্যাখান করে ট্রেইনি চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X