কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০১:০৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

রোহিঙ্গা ক্যাম্প। (পুরোনো ছবি)
রোহিঙ্গা ক্যাম্প। (পুরোনো ছবি)

ভারি বৃষ্টিপাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্য একজন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়ার ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) ও ক্যাম্প-৮ ইস্টের ৪১ নম্বর ব্লকের মো. আলমের (বাঙালি) ছেলে সিফাত (১৩)।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামীম হোসেন বলেন, বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১ ব্লকে পাহাড় ধসে মো. আনোয়ার হোসেন নামের একজন রোহিঙ্গা পাহাড়ের মাটিতে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তিনি মারা যান। অপরদিকে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৪১ নম্বর ব্লকে পাহাড় ধসে সিফাত নামে ১৩ বছরের এক শিশু নিহত হয়েছে। সিফাত তার মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

তিনি বলেন, পাহাড় ধসের ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

সরকারি বই-খাতাসহ ট্রাক জব্দ

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

১০

ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১১

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

১২

দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো?

১৩

রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৪

আর্জেন্টিনার পরের ম্যাচ কখন, কোথায়? দেখবেন কীভাবে

১৫

বাহরাইনে ড্রোন হামলা চালাল ইরান

১৬

প্রযুক্তি কর  / ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

১৭

সারারাত ফ্যান চালিয়ে ঘুমানো কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

১৮

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

১৯

সিঁথি সাহার কণ্ঠ, অলংকারের নাচে মাতাচ্ছে ‘বসন্তের কোকিল’

২০
X