মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জিপসাম নিয়ে মেঘনায় জাহাজডুবি, নাবিকসহ উদ্ধার ১০

মেঘনা নদীতে ডুবে যাওয়া ৯০০ টন জিপসাম বহনকারী সেই জাহাজ। ছবি : কালবেলা
মেঘনা নদীতে ডুবে যাওয়া ৯০০ টন জিপসাম বহনকারী সেই জাহাজ। ছবি : কালবেলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ৯০০ টন জিপসাম নিয়ে এমভি ঘশিয়াখালী-১ নামে একটি জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজে থাকা নাবিক ও কর্মচারীসহ ১০ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় ফাঁড়ির নৌপুলিশ।

বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলানিয়া ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীতে জাহাজ ডুবির ঘটনা ঘটে। নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক কালবেলাকে নিশ্চিত করেছেন।

কার্গো জাহাজের উদ্ধার করা নাবিকরা হলেন চালক মো. রেজাউল করিম, গ্রিজার মো. ফয়সাল, লস্কর রাজিব, রিফাত শেখ, রাহাত, ইয়াসিন হাওলাদার, সুকানি কবির, আলমগীর, এনায়েত হোসেন সরদার ও মাস্টার মো. নোমান। ডুবে যাওয়া কার্গোটি হলো এমভি খশিয়াখালী-১।

জাহাজের ইনচার্জ মো. নোমান হাওলাদার বলেন, এমভি ঘশিয়াখালী-১, এম-৭০৯৩ জাহাজটি গত ২৮ জুন পায়রা বন্দর থেকে জিপসাম লোড করা হয় এবং গত ২ জুলাই মেহেন্দিগঞ্জের কালিগঞ্জে আসে। বুধবার (৩ জুলাই) সকালে জাহাজ ছেড়ে অন্যান্য জাহাজের সঙ্গে সিলিং করে সাওরা ডাউন যাওয়ার পথিমধ্যে অজ্ঞাত কিছুর সঙ্গে ধাক্কা লাগার কারণে জাহাজের ড্রাফট বাড়তে থাকে। এমতাবস্থায়, আমি জানমাল রক্ষার্থে জাহাজটি নিকটবর্তী চরের দিকে অগ্রসর হই। কিন্তু জাহাজটি হঠাৎ পানির ভেতরে নিমজ্জিত হওয়ার কারণে আমি জাহাজটি রক্ষার্থে ব্যর্থ হই। এমতাবস্থায় ৯৯৯ এ কল দিলে কালীগঞ্জ নৌপুলিশ ফাড়ির নৌ-টহল টিম আমাদের উদ্ধার করে লঞ্চঘাট নিয়ে আসে।

কালীগঞ্জ নৌপুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ওমর ফারুক বলেন, ৯৯৯ সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মালবাহী জাহাজটির নাবিক এবং কর্মচারীদের ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করতে সক্ষম হই। তবে জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। নাবিকরা বর্তমানে উলানিয়া লঞ্চঘাট এলাকায় নৌপুলিশের হেফাজতে রয়েছেন। কার্গো মালিককে খবর দিয়েছি। তারা এলে উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

১০

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

১১

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

১২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

১৩

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

১৪

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

১৬

দুর্নীতি করলে ক্ষমা নেই: সমাজকল্যাণমন্ত্রী 

১৭

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

১৮

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

১৯

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

২০
X