বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৪:৩০ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দিনদুপুরে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করল কিশোর গ্যাং

নরসিংদী জেলা সদর হাসপাতাল। ছবি : কালবেলা
নরসিংদী জেলা সদর হাসপাতাল। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে মো. মারুফ নামে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার (৭ জুলাই) দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে এ ঘটনা ঘটে।

নিহত মো. মারুফ শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে সবজি বিক্রি করতে যাচ্ছিল মারুফ। এ সময় তাকে শিবপুরের সদর রোডের একটি বাড়িতে আটকে রাখে সৈকতের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাকে বাঁচাতে পার্শ্ববর্তী ব্যাংক থেকে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার।

এ সময় বৃষ্টির কাছ থেকে তার বাবার পেনশনের তোলা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তার সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে। মারুফকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মারুফ নিজেও গত দুমাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে লোকজন।

তিনি বলেন, বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তবে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক কি না তা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১০

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১১

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১২

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১৩

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৪

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৫

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৬

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১৭

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

১৯

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০
X