রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেটকার থেকে দুই বস্তা অস্ত্র উদ্ধার করলেন শিক্ষার্থীরা

প্রাইভেটকার থেকে শিক্ষার্থী কর্তৃক উদ্ধার করা অস্ত্র। ছবি : কালবেলা
প্রাইভেটকার থেকে শিক্ষার্থী কর্তৃক উদ্ধার করা অস্ত্র। ছবি : কালবেলা

রাজশাহীতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এ সময় হোসেন মিয়া নামের প্রাইভেটকার চালককে আটক করা হয়।

শনিবার (১০ আগস্ট) রাতে নগরীর রেলগেট এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার সময় এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

আটক প্রাইভেটকার চালক হোসেন মিয়া রাজশাহী শহরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেশকাত মিশু বলেন, শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় একটি প্রাইভেটকার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করেন। তারা গাড়িচালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, ডাকাত আতঙ্ক থাকার কারণে তারা সন্দেহজনক গাড়ি তল্লাশি করছেন। রাতে রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন তারা। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়ির পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করে। আর গাড়িচালককে সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম কালবেলাকে বলেন, দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে এখনো কিছু জানি না। খোঁজ নিয়ে জানাতে পারব।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১০

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৩

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৪

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৫

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৮

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৯

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০
X