কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরু 

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির কর্মসূচিতে জড়ো হচ্ছেন মানুষ। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির কর্মসূচিতে জড়ো হচ্ছেন মানুষ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর শহীদ সাহারিয়া হাসানের বাবা আবুল হাসানের বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ মার্চ ফর ইউনিটি শুরু হয়।

সমাবেশটি বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় চারটায়। কিন্তু সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন। এ সময় শেখ হাসিনার ফাঁসিসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এছাড়া আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও এ মার্চ ফর ইউনিটিতে এসে যোগ দেন।

একইদিন বিকেল সাড়ে তিনটায় মার্চ ফর ইউনিটিতে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন আরিফ সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। কিন্তু সোমবার (৩০ ডিসেম্বর) এ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় রাত ১০টা থেকে ১টা বৈঠক করে। পরে তারা সিদ্ধান্ততে আসে মঙ্গলবার কর্মসূচি হবে, কিন্তু ঘোষণাপত্র প্রকাশ কর্মসূচি নয়। মার্চ ফর ইউনিটি কর্মসূচি।

এর আগে সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১০

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১১

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১২

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৩

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৪

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৬

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৭

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৯

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

২০
X