কোটালীপাড়া (গোপালগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের বিক্ষোভ মিছিল

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের বিক্ষোভ। ছবি : কালবেলা
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের বিক্ষোভ। ছবি : কালবেলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে ও মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান সরদারের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি জ্বালিয়ে দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সব মূল্যবান জিনিসপত্র ধ্বংস ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান সরদার, আবুল কালাম দাড়িয়া, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আতিয়ার রহমান, মোদাচ্ছের হোসেন ঠাকুর, আব্দুল মান্নান শেখ, কামারুজ্জামান ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার, লুৎফর রহমান শেখ বক্তব্য দেন।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি জ্বালিয়ে দেওয়া, বঙ্গবন্ধুর ম্যুরাল ধ্বংস করা ও বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ব্যবহার্য জিনিসপত্র ধ্বংস করে ফেলায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ প্রকাশ করে। সঙ্গে সঙ্গে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানান। সবশেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মদের মাঝে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X