মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু

মাগুরা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
মাগুরা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া বাজারে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে স্থানীয় বিএনপির দুপক্ষের সংঘর্ষে ওয়াজেদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওয়াজেদ আলী ওই গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে।

ওয়াজেদ আলীর পরিবার ও স্থানীয়রা জানান, বিএনপির সমর্থক ওয়াজেদ আলী গ্রুপের সঙ্গে একই বাজারের ব্যবসায়ী বকুল হোসেনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বকুল হোসেনও স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এই বিরোধের জেরে বুধবার সকালে দুই গ্রুপের ভেতরে সংঘর্ষ হয়। এতে ওয়াজেদ আলীসহ উভয় গ্রুপের প্রায় ১৫ জন আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর অসুস্থ অবস্থায় ওয়াজেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে ওয়াজেদ আলী মারা যান।

মাগুরা সদর থানার ওসি মো. মেহেদি রাসেল জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় লিখিত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X