লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বন্যায় এখনো পানিবন্দি ৬ লাখ মানুষ

লক্ষ্মীপুরে বন্যার একটি চিত্র। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বন্যার একটি চিত্র। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে চলমান বন্যা পরিস্থিতির এখনও তেমন কোনো উন্নতি হয়নি । প্রতিদিন কোথাও এক ইঞ্চি, কোথাও আবার দুই ইঞ্চি পানি কমেছে। এতে করে বন্যাকবলিত এলাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েই চলেছে। জেলাজুড়ে প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি। এদের কেউ কেউ আশ্রয়কেন্দ্রে থাকলেও বেশিরভাগ মানুষ বাড়িঘর ছেড়ে যায়নি। চরম দুঃখ-কষ্ট নিয়ে বসবাস করছে এ জেলার ৫টি উপজেলার বন্যাকবলিত এলাকার বাসিন্দারা। বন্যায় জেলার প্রায় ৮০ শতাংশের বেশি এলাকা প্লাবিত হয়।

জানা যায়, জেলাতে ৩২ হাজারের বেশি লোকজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এরই মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগবালাই। সড়ক যোগাযোগব্যবস্থা বেঙে পড়ায় কোমর বা হাঁটুপানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। কারও কারও ভেলা বা নৌকাই এখন যাতায়াতের একমাত্র ভরসা। খাল-বিল দখল ও নানা প্রতিবন্ধকতা থাকায় পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় একেবারেই ধীরগতিতে পানি কমছে। ফলে বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

এদিকে বন্যায় জেলাতে কৃষি মৎস্য এবং প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য অনুযায়ী, কৃষিখাতে ২২৭ কোটি, প্রাণিসম্পদ খাতে ৮ কোটি ৬৫ লাখ এবং মৎস্য খাতে ২৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে পথে বসায় উপক্রম হয়েছে কৃষক, মৎস্য চাষি ও পশু-পোলট্রি খামারিদের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান বলেন, জেলার রামগতি এবং কমলনগর উপজেলাতে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও সদর উপজেলার পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে ওই উপজেলার পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। পানি নিষ্কাশনের খালের বিভিন্ন স্থান দখল ও প্রতিবন্ধকতা থাকায় পানি প্রবাহের গতি নেই।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুস মিয়া বলেন, সোমবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি হিসেবে অনুযায়ী ৫ লাখ ৬৯ হাজার ৫০০ জন লোক পানিবন্দি হয়ে আছে। জেলার ৪১৭টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩২ হাজার ৫১৯ মানুষ। জেলার প্রায় ৩০ শতাংশ এলাকা এখনো পানির নিচে।

তিনি বলেন, দিনে এক থেকে তিন ইঞ্চি করে পানি ধীরগতিতে নামছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X