বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে জামায়াত নেতা হত্যা, গ্রেপ্তার ৫

কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। ছবি : কালবেলা
কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। ছবি : কালবেলা

যশোরে ছুরিকাঘাতে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যার ঘটনায় জড়িত দুই আসামিসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে হত্যা ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত অস্ত্র ও চাকু উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) ও বৃহস্পতিবার (৭ নভেম্বর) শহরতলির খোলাডাঙ্গা গাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে যশোর ডিবির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জানান, জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা তদন্ত শুরু করে যশোর ডিবি পুলিশের একটি টিম। তদন্ত চলাকালে খোলাভাঙ্গা গাজিরহাট বাজার থেকে দুই আসামি সাদমান রহমান সাকিন (১৯) ও আল-আমিন হোসেনকে (১৮) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নাম প্রকাশ করে।

আসামিদের আগে ধারণ করা একটি ভিডিও ফুটেজ জব্দ করে পর্যালোচনায় দেখা যায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লাবিব, সাকিনসহ ৪ থেকে ৫ জন একটি মাদক সেবনের আসরে চাকু ও রিভলবার নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। ওই ভিডিওর সূত্র ধরে সাকিনের তথ্য মোতাবেক অভিযান চালিয়ে ভিডিওতে প্রাপ্ত কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্য রায়হান আহমেদ (২১), আব্দুর রহমান সাগর (২১) ও রিয়াদ হাসানকে (২১) গ্রেফতার করা হয়। আসামিরা সবাই যশোর শহরতলি ও শহরের খোলাডাঙ্গাওখড়কি এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আল আমিন ও সাকিন নিজেদের সংশ্লিষ্টতার স্বীকার করে জামায়াত নেতা সজলের হত্যাকাণ্ডে জড়িত আরও ১৩ থেকে ১৪ জনের নাম প্রকাশ করে।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এজাহার করেছেন বলে জানান পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম শহিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

১০

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

১১

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১২

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১৩

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১৪

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৬

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৭

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৮

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৯

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

২০
X