রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

‘দেশে বেকারত্বের অন্যতম কারণ দক্ষ জনবলের অভাব’

রাজশাহী সরকারি সিটি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের অতিথিরা। ছবি : কালবেলা
রাজশাহী সরকারি সিটি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের অতিথিরা। ছবি : কালবেলা

দেশে গ্র্যাজুয়েটদের মধ্যে ৫৪ শতাংশ বেকার উল্লেখ করে রাজশাহী মহানগরী ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. সিফাতুল আলম বলেছেন, বেকারত্বের অন্যতম কারণ হলো দক্ষ জনবলের অভাব।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সরকারি সিটি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিফাতুল আলম বলেন, বেকার সমস্যা সমাধানে শিবির কোয়ালিটি অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ পরিচালনা করছে। এ ছাড়া শিবির বই কেনা, পার্টটাইম চাকরি এবং ফরমফিলাপের মতো সমস্যা সমাধানে ছাত্রদের সহায়তা করে থাকে। তিনি আরও বলেন, আমাদের এমন একটি দল থাকা উচিত, যারা সৎকাজে আদেশ করে এবং মন্দ কাজে নিষেধ করে। ইসলামী ছাত্রশিবির এই লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। যে কোনো কাজ সংঘবদ্ধভাবে করলে তা সহজ হয়। তাই আমাদের সংঘবদ্ধভাবে দ্বীনের কাজ করতে হবে। পাশাপাশি শিবির ছাত্রদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এর মধ্যে আইটি ও কম্পিউটার প্রশিক্ষণ উল্লেখযোগ্য।

শিবিরের এ নেতা বলেন, আমাদের লক্ষ্য ছাত্রদের দ্বীন প্রতিষ্ঠার জন্য গড়ে তোলা। পাশাপাশি তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে নীতি-নৈতিকতায় সমৃদ্ধ ও ইসলামিক চেতনা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে শিবির।

নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি সিটি কলেজ শাখার সভাপতি হাফেজ মো. শাহিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সিটি কলেজ শাখার সেক্রেটারি শাহীন রেজা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর সেক্রেটারি মোহা. শামিম উদ্দিন, সাবেক মহানগর সভাপতি তৌহিদুর রহমান সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল মোহাইমিন, মহানগর কলেজ কার্যক্রম সম্পাদক রনি আহমেদ, মহানগর এইচআরডি সম্পাদক ইউসুফ আল গালিব এবং মহানগর স্কুল কার্যক্রম সম্পাদক মো. রমিজ রাজা।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১০

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১১

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১২

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৪

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৫

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৬

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৭

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৮

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

১৯

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

২০
X