ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

মো. মহসিন আলম মোহন। ছবি : সংগৃহীত
মো. মহসিন আলম মোহন। ছবি : সংগৃহীত

সরকারি বরাদ্দের গভীর নলকূপ, রাস্তাঘাটসহ নানা সুযোগ-সুবিধা দেওয়ার নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে যুবলীগ নেতা মো. মহসিন আলম মোহনকে ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা ছিদ্দিকুর রহমান।

মঙ্গলবার রাতে সন্তানকে ত্যাজ্য ঘোষণা করার তথ্য নিশ্চিত করেন ছিদ্দিকুর রহমান নিজেই। মো. মহসিন আলম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এর আগে গত ১৫ ডিসেম্বর ছিদ্দিকুর রহমান চাঁদপুরের নোটারি পাবলিক কার্যালয়ের আইনজীবী এ কে এম লোকমান হোসাইনের মাধ্যমে ছেলেকে ত্যাজ্যপুত্র সম্পর্কিত হলফনামা সম্পাদন করেন।

হলফনামায় সাক্ষী হিসেবে ছিলেন ছিদ্দিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম, মেয়ে সাহানা আক্তার ও আত্মীয় খলিলুর রহমান। মহসিন আলম তার বড় ছেলে এবং ওই ইউনিয়নের হামছাপুর গ্রামের ছৈয়াল বাড়ির বাসিন্দা।

ছিদ্দিকুর রহমান বলেন, আমার ছেলে গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিল। সে গত কয়েক বছর পলাতক রয়েছে। ২০১৪ সালের পর তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি অসুস্থ হওয়ায় তাকে স্থানীয় খাজুরিয়া বাজারে আমার হার্ডওয়্যার দোকান দেখাশোনা করতে দিয়েছি। সেখান থেকে ১০ বছরে সে ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছে। লোকজনকে, ডিপ টিউবওয়েল ও রাস্তাঘাটসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার নাম করে বহু অর্থ আত্মসাৎ করেছে। মানুষ এখন আমাকে টাকার জন্য বিভিন্ন স্থানে অপমান-অপদস্ত করে। তাই আমি জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষার জন্য তাকে ত্যাজ্য করতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর পাওনাদাররা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আরও যারা টাকা পাবে, তারা আমাকে এসে হুমকি-ধমকি দিচ্ছে। যে কারণে আমি এখন বাড়ি থেকে বের হতে পারি না। আর আমার ছেলে বিগত দিনে তাকে লোকজনের টাকা ফেরতসহ ব্যবসা প্রতিষ্ঠানের টাকা হিসাব চাইলে আমাকে এবং পরিবারের সদস্যদের বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দেয়।

হলফনামায় ছিদ্দিকুর রহমান উল্লেখ করেন, ‘নিজের জীবনে নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষায় বাধ্য হয়ে আমি সবার সামনে আমার ছেলে মহসিনকে ত্যাজ্যপুত্র হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করলাম।’

চার বছর ধরে মো. মহসিন আলম মোহন স্ত্রীসহ পলাতক। তাই এ বিষয়ে জানতে তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাটওয়ারী বলেন, মো. মহসিন আলম মোহন মানুষকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেবে বলে টাকা আত্মসাৎ করেছে। সে পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১১

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৪

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৬

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৭

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৮

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

২০
X