মুন্সীগঞ্জে প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১০:৪৮ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে মো. শ্যামল বেপারি (৩৮) নামের এক প্রবাসফেরত ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ জুন) রাত ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামল ওই গ্রামের মৃত আব্দুল গনি বেপারির ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। ছয় মাস আগে দেশে ফেরেন শ্যামল।

নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, মঙ্গলবার রাত ২টার দিকে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একই গ্রামের শাহাদাত হোসেন বেপারি, ইব্রাহিম বেপারির ভাগিনা হাবিব, মহিউদ্দিন বেপারিসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সোহেল বেপারি জানান, রাত ১টার দিকে তার সঙ্গে আমার শেষ দেখা। রাত ২টার দিকে শাহাদত হোসেন বেপারির নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল চারদিকে ঘেরাও করে গুলি করে এবং ককটেল নিক্ষেপ করে। পরে আবার ভাইয়ের ঘরে ঢুকে হাত, পা ও শরীরে গুলি করে এবং পায়ের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পরে তার চিৎকারে আমরা এলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শৈবাল বসাক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা সংঘটিত করে তারা পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X