বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

জমিসংক্রান্ত বিরোধে পটুয়াখালীতে যুবলীগ নেতাসহ নিহত ২

পটুয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
পটুয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

পটুয়াখালীর বাউফলে মো. আলাউদ্দিন মুন্সি (৫৩) ও মো. সেলিম মুন্সি (৪৮) নামের দুই ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের আমির হোসেন মুন্সির ছেলে এবং সেলিম মুন্সি খোরশেদ মুন্সির ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। সেলিম মুন্সি আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিনের পরিবারের সঙ্গে সেলিম মুন্সির পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে আলাউদ্দিন মুন্সি তার দুই ছেলেকে নিয়ে সেলিম মুন্সির ওপর হামলা চালান। নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে সামসু মুন্সির ঘরে ঢোকেন সেলিম। সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপক্ষের লোকজন এলে তাদের মধ্যে মারামারি হয় এবং আলাউদ্দিনও নিহত হন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন কালবেলাকে বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১০

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১১

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১২

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১৩

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১৪

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১৫

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১৬

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৭

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৮

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৯

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

২০
X