মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফলে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ি এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) সংসদীয় আসনের নেতা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খাঁনের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম রিয়াজুল ইসলাম তুহিনের নেতৃত্বে ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আহী আহমেদ জুবায়ের, লৌহজং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, লৌহজং উপজেলা জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ ফকির, কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির শেখ, যুগ্ম আহ্বায়ক সুমন শেখ, যুগ্ম আহবায়ক খলিল সরদার, যুগ্ম আহ্বায়ক মুন্না ঢালী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব শেখ, যুবনেতা জাহাঙ্গীর আলম, কলমা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সর্দার, এইচডি বিপুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন।

নেতাকর্মীরা জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণকে আহ্বান জানান। এর আগেও সরকারের পদত্যাগের একদফা দাবিতে হরতাল-অবরোধ সফলে বীরমুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের নির্দেশে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার জানান, বাংলাদেশের সকল বিরোধী দলকে বাদ দিয়ে এককভাবে প্রহসনের নির্বাচনী নাটক করছে আওয়ামী লীগ সরকার। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে এ ধরনের নির্বাচন জনগণের সঙ্গে স্রেফ প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন জনগণকে সঙ্গে নিয়ে ভোট বর্জনে অসহযোগ আন্দোলন সফলের বিকল্প নেই। আগামী ৭ জানুয়ারি দেশপ্রেমিক জনগণ ভোট দিতে যাবেনা ইনশাআল্লাহ।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X