কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ-৩

আচরণবিধি লঙ্ঘনে আদালতে ক্ষমা চাইলেন বিপ্লব

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন অফিস।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন অফিস।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুনের আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেন বিপ্লব।

জানতে চাইলে সাংবাদিকদের ফয়সাল বিপ্লব বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে আমি আদালতের কাছে ক্ষমা চেয়েছি। সেটা ভঙ্গ হোক বা না হোক এবং ভবিষ্যতেও কোনো আচরণবিধি লঙ্ঘন ঘটবে না।

এদিকে ফয়সাল বিপ্লবের লিখিত ব্যাখ্যার প্রেক্ষিতে আদেশ পরবর্তীতে জানানো হবে মর্মে সিদ্ধান্ত দেয় মুন্সীগঞ্জ-৩ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ফাহমিদা খাতুন।

কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, গত শনিবার ২৮ থেকে ৩০ জন লোকসহ গজারিয়া ভবের চর বাজারস্থ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থনে নৌকার প্রচার বন্ধ করে এবং বিপ্লবের উপস্থিতিতে পার্টি অফিসে ভাংচুর, নৌকা প্রতীকের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। এমনকি প্রতিবাদ করায় অভিযোগকারীকে মারধর করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, ছাত্রলীগ কর্মী এস এম কিবরিয়া এবং নৌকা প্রতীকের সমর্থক শাহ আলম।

পরবর্তীতে নির্বাচনী অনুসন্ধান কমিটি তদন্ত করে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এবং পত্রিকায় প্রকাশিত তথ্য বিশ্লেষণে তারা জানতে পারেন, ফয়সাল নির্বাচনী আচরণবিধি অমান্য করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১০

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৪

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৫

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৬

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৭

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৮

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৯

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

২০
X