বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে আগুনে পুড়ে সাংবাদিক কন্যার মৃত্যু

শিশু আলিজা খাতুন। ছবি : কালবেলা
শিশু আলিজা খাতুন। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার জোনাইল শিমুলতলা এলাকার কাছেদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু আলিজা খাতুন সময় টিভির স্টাফ রিপোর্টার আলতাফ হোসেনের একমাত্র মেয়ে।

বনপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে জোনাইল শিমুলতলা গ্রামের কাছেদ মোল্লার বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে তার বিল্ডিংটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা দ্রুত বের হয়ে যান। পরে শিশুটিকে নেওয়া হয়নি দেখে তার মা বারবার ছুটে ঘরে ঢোকার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে তিনি বা অন্য কেউ আর ঘরে ঢুকতে পারেননি।

তিনি আরও বলেন, এতে ঘুমিয়ে থাকা শিশু আলিজা খাতুন ঘরেই পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X