মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষিকাকে পেটানো সেই যুবলীগ নেতা আটক

যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান। ফাইল ছবি
যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান। ফাইল ছবি

যশোরের মনিরামপুরে স্কুল শিক্ষিকাকে পেটানো সেই মিজানুর রহমান (৩৮) কে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিদাসকাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান। আটক মিজান পৌর শহরের দূর্গাপুর গ্রামের সদর আলী সরদারের ছেলে এবং ৪ নং ওয়ার্ড (দূর্গাপুর) যুবলীগের সভাপতি।

গত মঙ্গলবার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালন করছিলেন শিক্ষিকা ছালিমা আক্তার। হঠাৎ তিনি দেখতে পান শিক্ষকদের বেসিনে ট্যাব খোলার চেষ্টা করছে তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম। একপর্যায়ে শিক্ষার্থীকে শাসন করেন তিনি। এরপর ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে নালিশ করে। মুহূর্তের মধ্যে ওই শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বিদ্যালয়ে আসেন। এসময় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকা ছালিমা আক্তারকে কিলঘুষি মারতে শুরু করেন। পরে পরিস্থিতি শান্ত করেন অন্যান্য শিক্ষকরা।

খবর পেয়ে ছুটে আসেন উপজেলা শিক্ষা অফিসার ইসমত আরা পারভীনসহ সংশ্লিষ্টরা। এ ঘটনায় ওই শিক্ষিকা মিজানুর রহমানকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, মিজানুর রহমানকে উপজেলার সীমান্তবর্তী হরিদাসকাটি এলাকা আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X