মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জাল ভোট পড়লেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সাসপেন্ড’

যশোরে কর্মশালায় বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। ছবি : কালবেলা
যশোরে কর্মশালায় বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। ছবি : কালবেলা

জাল ভোট পড়লেই প্রিসাইডিং কর্মকর্তারাসহ ওই টিমকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হবে এবং পরে তাদের চাকরিচ্যুতসহ অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে যশোরের মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কেন্দ্র থেকে বের হয়ে মানুষ যেন বলতে পারেন শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। কেউ জাল ভোট দিতে পারবে না। কোনো ব্যক্তি যেন বলতে না পারেন আমার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। যদি এমন হয় নির্বাচন সাংবাদিকরা প্রচার করবেন। এ জাতীয় ঘটনা ঘটলে প্রিসাইডিং কর্মকর্তারাসহ ওই টিমকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হবে। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, বিভাগীয় নির্বাচন অফিসার হুমায়ুন কবীর। এ সময় মনিরামপুরের এসিল্যান্ড আলী হাসান, ওসি এবিএম হেদেী মাসুদ, নির্বাচন অফিসার আব্দুর রশিদসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১০

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১১

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১২

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৩

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৪

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৫

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৬

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৭

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৮

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৯

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

২০
X