পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

নদী সম্পদ সুরক্ষায় জনগণকে সচেতন হতে হবে: স্পিকার

পীরগঞ্জে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : কালবেলা
পীরগঞ্জে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নদী এ দেশের জাতীয় সম্পদ। তাই নদীতে ময়লা, প্লাস্টিক ও পরিত্যক্ত বর্জ্য না ফেলে নদী দূষণ রোধ করতে হবে। তিনি বলেন, নদী সম্পদ সুরক্ষায় জনগণকে সচেতন হতে হবে।

বুধবার (৩০ আগস্ট) নিজ নির্বাচনী এলাকায় পীরগঞ্জ উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত ‘ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় পূর্ব একবারপুর নলেয়া নদী পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও মৎস্য অবমুক্তকরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি পচাত্তরের পনেরো আগস্টের নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার্থে প্রায় ১২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পরিচালিত সরকারের একবারপুর নলেয়া নদী পুনঃখনন কার্যক্রম কার্যক্রম কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

স্পিকার বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। কৃষক, শ্রমিক, অটোচালক, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, কুটিরশিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়নে নিরলস প্রচেষ্টা শেখ হাসিনার সরকার করে চলেছেন।

তিনি এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মাসব্যাপী মা-বোনদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমেরও শুভ উদ্বোধন করেন। প্রতিটি ইউনিয়ন থেকে ২০ জন করে মোট ৩০০ জনকে সেলাই ও ৩০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় রংপুর জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বক্তব্য প্রদান করেন।

এ ছাড়াও স্পিকার পীরগঞ্জ পৌরসভার সোলার স্ট্রিট লাইট স্থাপন কার্যক্রম পরিদর্শন, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেলাই ও আইসিটি প্রশিক্ষণের শুভ উদ্বোধন এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম, পীরগঞ্জ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

অনুষ্ঠানে পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সদস্যরা, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

১০

চলতি বছরের জুনে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে সর্বোচ্চ প্রাণহানি

১১

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

১২

মিথ্যা অভিযোগের জেরে বিমানের ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ

১৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

১৪

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

১৫

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

১৬

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

১৭

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

১৮

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

১৯

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

২০
X