কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্পিকারের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ

স্পিকার ড. শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। ছবি: কালবেলা
স্পিকার ড. শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। ছবি: কালবেলা

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। গতকাল রোববার (২৭ আগস্ট) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন, জেন্ডার বেইজড বাজেট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, কেউ পিছিয়ে থাকবে না, বরং সবাইকে সঙ্গে নিয়ে টেকসই উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদ ইউএনডিপি ও ইউএনএফপিএ-এর সঙ্গে সমন্বয়ে প্রান্তিক পর্যায়ে আলোচনা সভা এবং বিভিন্ন সেমিনার আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বাস্তবমুখী পদক্ষেপে বাংলাদেশের দারিদ্র্যের হার ১৮ শতাংশে নেমে এসেছে।

কোভিডের ফলে মেয়েদের বাল্যবিবাহ এবং ঝরে পড়া শিশুদের সংখ্যা হ্রাস বিষয়ে একটা গবেষণা করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করতে পলিসি ডায়লগ, সেমিনার এবং গোলটেবিল বৈঠক করতে হবে।

জেন্ডার বেইজড বাজেটকে নারী উন্নয়নে খুবই কার্যকর উল্লেখ করে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।

এ সময় ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস ক্রিস্টিন ব্লোখুস ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X