বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০২:৫৭ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

‘আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ’

৩১ দফার প্রচারণা সভা বক্তব্য দেন এস এ জিন্নাহ কবির। ছবি : কালবেলা
৩১ দফার প্রচারণা সভা বক্তব্য দেন এস এ জিন্নাহ কবির। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও সমৃদ্ধশালী।

তিনি বলেন, একটি প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের উত্তর তরা এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত ৩১ দফার প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি।

এস এ জিন্নাহ কবির বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে গত ১৬ বছর ধরে লাগাতার আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি। যার নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। যার নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, ৫ আগস্টের অভ্যুত্থান আমাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তা হলো আমাদের আগামীর রাজনীতি হবে মেধাভিত্তিক। যেখানে রাষ্ট্র ও সমাজ নতুনভাবে সংগঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক রাজা মিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও বানিয়াজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পারভেজ মিয়া।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X