কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০১:৩১ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেশবপুরে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যশোরের কেশবপুর উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিজয় র‌্যালিটি কেশবপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

র‌্যালি শেষে দলীয় কার্যালয় চত্বরে পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ বলেন, পুরো দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শুধু জুলাই মাসেই কয়েকশ বিএনপি নেতাকর্মী শাহাদাতবরণ করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বড় শরিকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেশের মানুষের প্রবল আস্থা।

এ সময় তিনি আগামী নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমনসহ দল ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিকেলে আবুল হোসেন আজাদ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত আবু বকরের জন্মস্থান উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদাহ গ্রামে যান এবং তার কবর জিয়ারত করেন। সেখান থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ তৌহিদুর রহমানের জন্মস্থান উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাল্লুকঘর গ্রামের পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন বিএনপি নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১০

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১১

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১২

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৩

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৪

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৫

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৬

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৭

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৮

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৯

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

২০
X