কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে হাসনাত খেললেন ফুটবল, সারজিস আলীকদমে

কক্সবাজার সৈকতে বিচ ফুটবল খেলেন হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে সস্ত্রীক সারজিস আলম গিয়েছেন আলীকদমে। ছবি : সংগৃহীত
কক্সবাজার সৈকতে বিচ ফুটবল খেলেন হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে সস্ত্রীক সারজিস আলম গিয়েছেন আলীকদমে। ছবি : সংগৃহীত

কক্সবাজারে ‘ভ্রমণে’ আসা এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে ঘিরে চলছে নানা আলোচনা। তবে সব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে ভারি বৃষ্টি মাথায় নিয়ে বিচে ফুটবল খেললেন হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে সস্ত্রীক সারজিস আলম গেছেন আলীকদম ঘুরতে।

বুধবার (৬ আগস্ট) রাতে কক্সবাজারে ঝুম বৃষ্টি নামে। আর বৃষ্টির সঙ্গে হোটেল মোটেল রোডে ঘুরে বেড়াতে দেখা গেছে হাসনাতকে। সেখান থেকে নামেন সৈকতের বালিয়াড়িতে। একদল যুবকের সঙ্গে খেলেছেন ফুটবল। যুবকদের সবাই কক্সবাজারের এনসিপির নেতাকর্মী।

এ সময় তার সঙ্গে দেখা গেছে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এসএম সুজা উদ্দিন ও স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদকে।

এদিকে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে একটি সূত্র থেকে খবর আসে সারজিস আলম সস্ত্রীক গাড়িতে করেই ফিরে যাচ্ছেন ঢাকা। কিন্তু বিকেলে খবর আসে তিনি সস্ত্রীক পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম গেছেন। আলী কদমের এনসিপি নেতা রবিউল হাসান তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ব্যক্তিগত সফরে আমাদের প্রিয় নেতা সারজিস আলম আলী কদম পৌঁছেছেন।’

এ বিষয়ে হোটেল প্রাসাদ প্যারাডাইসের ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কালবেলাকে বলেন, ‘তারা হয়ত লাঞ্চের পর চলে যেতে পারেন। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’ তবে এই রিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৬টায় সারজিস আলম ছাড়া সবাই হোটেল প্রাসাদ প্যারাডাইজে অবস্থান করছেন।

হোটেলটির অভ্যর্থনা কর্মকর্তা জানান, সারজিস আলম সকালে চলে গেছেন কিনা জানি না। তবে তিনি বেরিয়েছিলেন আবার ফিরে আসছেন কি না জানি না। তারা কখন যাবেন সেই বিষয়ে বলতে পারি না। তাদের হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এখানকার স্থানীয় নেতারা। তাই কখন চেক আউট

করবেন জানি না।’

এনসিপির এই শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণ কখন শেষ হচ্ছে সে বিষয়ে কথা বলছেন না দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও।

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন কক্সবাজার আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং তার স্ত্রী দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তাদের সঙ্গে আছেন সারজিসের স্ত্রীও।

গত মঙ্গলবার অনেকটা গোপনে কক্সবাজার আসলেও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর রটে যায়। পরে তারা জানিয়েছিলেন এটি ব্যক্তিগত ভ্রমণ। সেদিন এই নেতারা উঠেছিলেন ইনানীর সি পার্ল রিসোর্টে। পরে বুধবার দুপুর ১টার দিকে কক্সবাজার শহর থেকে ২৮ কিলোমিটার দূরের ইনানীর জালিয়াপালং এলাকার হোটেল সি পার্ল রিসোর্ট ত্যাগ করে তারা ওঠেন শহরের প্রাসাদ প্যারাডাইস হোটেলে।

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, এনসিপির শীর্ষ এই ৫ নেতা কক্সবাজার সফরের প্রথম দিন ইনানীর হোটেল সি-পার্লে অবস্থান নিয়েছেন। হোটেল সি-পার্লের সিসি ক্যামেরার ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনী সংগ্রহ করে নিজেদের হেফাজতে নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ আরোহী নিয়ে উড়ছিল বিমান, মাটিতে আছড়ে পড়তেই সব শেষ

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X