দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, ৫ চিকিৎসককে শোকজ

হাসপাতাল পরিদর্শনে হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
হাসপাতাল পরিদর্শনে হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও রোগীদের সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় ৫ চিকিৎসককে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (২জুন) সকাল ৯ টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ উপস্থিত হন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ অন্যান্য চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচ জনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। পরে দায়িত্বে অবহেলা ও সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে ৫ চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন।

হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মেডিক্যাল অফিসার ও মেডিসিন কনসালটেন্ট দেবিদ্বার এলাকার বাইরে অবস্থান করায় তারা প্রায় সময়ই কর্মস্থলে উপস্থিত থাকেন না। আবার কর্মস্থলে এলেও নির্দিষ্ট সময়ের দিকে গুরুত্ব দেন না। মঙ্গলবার সকালেও নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ছিলেন না মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা.শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা.শরীফ উদ্দিন আহমেদ, মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা। পরে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

পরিদর্শন শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। চিকিৎসকরা সময়মত হাসপাতালে আসেন না। এমন পাঁচ চিকিৎসক অবহিতকরণ ছাড়া অনুপস্থিত থাকায় শোকজ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিদিনের কার্যক্রমের বিষয়ে হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে একটি ব্রিফ দিবেন। সেই মিটিংয়ের উপস্থিতির তালিকা আমাকে পাঠাবেন। যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা যদি সঠিক জবাব দিতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

পরে তিনি চিকিৎসকদের হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকির কথাও বলেন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও দায়িত্ব অবহেলার কারণে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১০

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৪

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৫

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৬

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৭

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৮

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৯

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

২০
X