বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

থানার ভেতর ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন। ছবি : কালবেলা
গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাজনীতিতে ফের উত্তাপ দেখা দিয়েছে। এবার থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ রুহুল আমিন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে তাকে স্থানীয় কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনিরকে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেন শনিবার (১৬ আগস্ট) সৌদি আরবে যাওয়ার জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যায়। এ সময় এয়ারপোর্ট থানার ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে রোববার সকালে কসবা থানায় পাঠায়। পরে দুপুরে কসবা থানা পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নেওয়ার সময় বেশ কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনায় রোববার রাতে স্লোগানের অভিযোগ রুহুল আমিন নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, মনির হোসেনের বিরুদ্ধে কসবা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাকে আদালতে নেওয়ার সময় কসবা থানা প্রাঙ্গণে অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় উপস্থিত কসবা পৌর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুহুল আমিন ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X