আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

পারকি সৈকতে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে গাছের চারা রোপণ করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : কালবেলা
পারকি সৈকতে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে গাছের চারা রোপণ করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় পারকি সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় পারকি সমুদ্রসৈকত এবং পারকি সৈকতে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

এ সময় পর্যটন উপদেষ্টা বলেন, পানি সমস্যাসহ নানা কারণে পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজে ধীরগতি দেখা দেয়। আমি এ প্রকল্পের সঙ্গে জড়িত সব ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি- তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।

কাজের মান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কী কারণে অনিয়ম হয়েছে বিষয়টি তদন্ত করে দেখব। সৈকত রক্ষা বাঁধের বিষয়ে তিনি জানান, পারকি সৈকতের সৌন্দর্য ও ঝাউগাছ রক্ষায় বাঁধের বিষয়টি বিবেচনায় রেখেছি।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরিন জাহান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাসহ পর্যটন করপোরেশন ও ঠিকাদারের প্রতিনিধিরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X