আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পারকি সৈকতে পর্যটকের ঢল

পর্যটকে মুখরিত আনোয়ারা পারকি সৈকত। ছবি : কালবেলা
পর্যটকে মুখরিত আনোয়ারা পারকি সৈকত। ছবি : কালবেলা

ঈদের দীর্ঘ ছুটিকে ঘিরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো সৈকত এলাকা।

সমুদ্রের ঢেউ, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল, দূরে ভাসমান জাহাজ- সব মিলিয়ে পারকি সৈকত এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে অনেকে নেমেছেন সমুদ্রের পানিতে, আবার কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন আনন্দঘন মুহূর্ত।

সৈকত ঘুরে দেখা গেছে, কেউ সাঁতার কাটছেন, কেউ ঘোড়ায় চড়ছেন, আবার কেউ বিচ বাইকে ঘুরে বেড়াচ্ছেন। শিশুদের দোলনায় দোল খাওয়া আর বালুচরে খেলাধুলায় জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ।

পারকি সৈকত ছাড়াও আনোয়ারায় রয়েছে শাহ মোহছেন আউলিয়ার মাজার, বঙ্গবন্ধু টানেল ও সংযোগ সড়ক, ফুলতলী বিচ, বটতলী মেন্না গার্ডেন এবং কোরিয়ান ইপিজেডসহ একাধিক দর্শনীয় স্থান, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে।

চট্টগ্রাম নগরীর খুলশী থেকে আসা পর্যটক সাইফুল ইসলাম জানান, ‘উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মাত্র ৪৫ মিনিটেই সৈকতে পৌঁছানো সম্ভব হয়েছে। একই সঙ্গে টানেল ও আশপাশের বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন তারা।’

তবে কিছুটা অসন্তোষও রয়েছে। রাউজান থেকে আসা পর্যটক শামীমা আক্তার অভিযোগ করে বলেন, ‘বালুচরে মোটরসাইকেলের অবাধ চলাচল শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, ‘পারকি সৈকতের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও টহল জোরদার করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X