শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় শরীয়তপুরে রোপণ করা হবে তিন লাখ গাছ

শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ছবি : কালবেলা
শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ছবি : কালবেলা

পরিবেশের ভারসাম্য রক্ষা, পশুপাখিদের অভয়ারণ্য তৈরি ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় জেলাব্যাপী তিন লাখ গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল, জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।

জেলা প্রশাসক তাহমিনা বেগম বলেন,পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য এ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সারা শরীয়তপুর জেলায় আগামী তিন বছরের মধ্যে আমরা তিন লাখ গাছ রোপণ করব। এর মধ্যে চলতি বছরেই এক লাখ গাছ রোপণের পরিকল্পনা রয়েছে, যার শুভ উদ্বোধন আজ অনুষ্ঠিত হলো।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গাছ আমরা যেভাবে কেটে থাকি সেভাবেই আবার নতুন গাছ রোপণ করা প্রয়োজন—এই দায়িত্ববোধ থেকেই আমাদের এ উদ্যোগ। সরকারের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠনও এ কার্যক্রমে অংশ নেবে বলে আমরা আশাবাদী। জেলা প্রশাসন সবসময় এ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১১

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১২

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৩

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৪

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৫

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৬

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৭

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৮

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৯

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

২০
X