নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সহায়তায় নতুন জীবন পেল রাতুল

অস্ত্রোপচারের পর রাতুল ও তার পরিবারের সাথে দেখা করতে যান আমরা বিএনপি পরিবারের নেতারা। ছবি : সংগৃহীত
অস্ত্রোপচারের পর রাতুল ও তার পরিবারের সাথে দেখা করতে যান আমরা বিএনপি পরিবারের নেতারা। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় নতুন জীবন পেল শিশু রাতুল। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিল শিশুটি। হার্টের ছিদ্র, সংকুচিত পালমোনারি ভাল্ব ও ডায়াফ্রামেটিক হার্নিয়ার মতো গুরুতর জন্মগত সমস্যার কারণে তার শৈশব ছিল সীমাহীন কষ্টের।

‘আমরা বিএনপি পরিবার’ এর মাধ্যমে বিষয়টি তারেক রহমান অবগত হয়ে তার চিকিৎসার দায়িত্ব নেন।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মো. মোকসেদুল মোমেনিন মিথুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার ডা. মো. সামিউর রহমান ও ডা. হুজ্জাতুল রানা রাতুল ও তার পরিবারের সঙ্গে দেখা করেন।

তানভির ইসলাম রাতুল (৬) নেত্রকোনার বারহাট্টা উপজেলার বরুহাটি গ্রামের অসহায় রিকশাচালক ওহেদ আলীর ছেলে।

রাতুলের বাবা ওহেদ আলী বলেন, আমার ছেলে জন্ম থেকে জটিল হৃদরোগে ভুগতেছিল। আমি দিন আনি দিন খাই। ব্যয়বহুল এই চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব হয়নি। বারহাট্টার কৃতী সন্তান কেন্দ্রীয় নেতা এটিএম আব্দুল বারী ড্যানীর সহাযোগিতায় তারেক রহমান চিকিৎসার দায়িত্ব নেন। তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সহযোগিতায় গত ৩০ জুন রাতুলকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ হাসপাতালে। সেখানে শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম এবং থোরাসিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী সাইফুল ইসলাম শাকিলের তত্ত্বাবধানে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়া সার্বক্ষণিক মনিটরিং করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

চিকিৎসক দলের ভাষ্যমতে, রাতুল এখন অনেকটাই সুস্থ এবং আগামী দু-একদিনের মধ্যেই বাসায় ফিরতে পারবে।

এ সময় উপস্থিত নেতারা রাতুলের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং ভবিষ্যতে তার চিকিৎসাজনিত যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১০

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১১

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১২

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৩

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৪

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৫

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৬

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৭

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৮

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৯

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

২০
X