কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পরিবর্তনের অঙ্গীকারে নতুন বাংলাদেশ গড়বে বিএনপি : প্রিন্স

র‌্যালিতে ময়মনসিংহের বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
র‌্যালিতে ময়মনসিংহের বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের ধোবাউড়ায় পশু হাসপাতাল মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমানের ভিশন ও মিশন সফল করতে আগামী নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে বিএনপির কর্মীদের প্রস্তুত হতে হবে। বিএনপি রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে চান। সেজন্য অমরা যারা বিএনপি করি। আওয়ামী লীগ রাজনীতিকে কুলষিত করে গেছে, অনৈতিক পথে টাকা বানানোর প্ল্যাটফরম করেছে। রাজনীতিকে সমাজ কল্যাণের প্ল্যাটফরমে পরিণত করবেন তারেক রহমান ও বিএনপি।

তিনি আরও বলেন, গ্রামগঞ্জে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। গ্রামের বৈকালিক বা সন্ধ্যকালীন আড্ডায় চায়ের কাপে ঝড় তুলছেন তৃণমূলের মানুষ। কতিপয় রাজনৈতিক দলের নেতারা বাস্তবতা উপলব্ধি করতে করে বিভিন্ন অজুহাতে নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে বিএনপির এই যুগ্ম মহাসচিব উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ দ্রুত নির্বাচন চায়। জনগণের চাওয়ার বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে।

এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মনিক। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন,আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান, মাহবুবউল আলম বাবুল, জাকিরুল ইসলাম টোটন, হুমায়ূন কবীর, আবদুল মোমেন শাহিন, ঊপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, সহ সাধারণ সম্পাদক ফরহাদ আল রাজি, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব শামীম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ হাসপাতালের সাবেক সদস্য সচিব মামুন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম হৃদয়সহ অন্য নেতারা।

সমাবেশের পর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালি ধোবাউড়া উপজেলা সদরের বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে যোগ দেন হাজার হাজার মানুষ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X