চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চট্টগ্রাম নগরীতে একটি নির্মাণাধীন ভবন থেকে এক নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুমঘাটা আবাসিক এলাকার সামনে একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নিরাপত্তারক্ষীর নাম সুভাষ দেবনাথ (৫৫)। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা। গত ২৫ বছর ধরে নগরের হাজারী গলি এলাকায় বসবাস করছেন। তিনি ওই ভবনের নিরাপত্তারক্ষীর হিসেবে কর্মরত ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, দরজা বন্ধ অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১১

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৩

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৫

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৬

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৭

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৮

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৯

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

২০
X