টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান কামাল হোসেন। ছবি : কালবেলা
হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান কামাল হোসেন। ছবি : কালবেলা

স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে দেড়মাস আগে। পরে কন্যা সন্তানকে কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন কামাল হোসেন নামে এক ব্যক্তি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১০ বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তারের। সে ঘরে রয়েছে দুই সন্তান। আগস্টের ১০ তারিখ দুই শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী। পরে কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে উল্টো জেদের জোরে নতুন জীবনের পথ বেছে নেন।

শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে তিনি হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে। বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ।

এ বিষয়ে কামাল বলেন, আমার অর্থবিত্তের কোনো কমতি ছিল না। কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম। আগস্টে সাবেক স্ত্রী বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি- মুন্না নামের এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে সে। তাকে আনতে গিয়েছিলাম আমি। তখন সে জানায়, আমাকে তিন মাস আগে তালাক দিয়েছে। তারপরও তাকে আনতে চাইলে সে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করায়।

তিনি বলেন, সব জেনে শুনে নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়েছে। সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক সে। তাই তাকে চমক দেওয়ার জন্যই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে ঘরে ফিরেছি। সবার কাছে দোয়া চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১০

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১২

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৩

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৪

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৫

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৬

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৭

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৮

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৯

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

২০
X