শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ফটক। ছবি : কালবেলা
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ফটক। ছবি : কালবেলা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর ভেতর প্রবেশকালে ২০০ পিস ইয়াবাসহ মতিউর রহমান নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশকালে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটক কারারক্ষী মো. মতিউর রহমান ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা।

ঘটনার পর ওই কারারক্ষীকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, কারারক্ষী মতিউর রহমান কারাগারের ভেতর প্রবেশ করছিল। এ সময় অন্য কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। একপর্যায়ে তার পায়ের মোজা থেকে একটি পুঁটলিতে ৯৮টি ইয়াবা ও অন্য আরেকটি পুঁটলিতে ভাঙা অবস্থায় ১০২টি ইয়াবা জব্দ করা হয়। ঘটনার পর অভিযুক্ত কারারক্ষী মতিউর রহমানকে বরখাস্ত করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X