মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

নোয়াখালীতে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
নোয়াখালীতে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

নোয়াখালীতে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চাটখিলে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতারা ছাড়াও চাটখিল উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলাসমূহের সমন্বয়ে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানান।

যে বিভাগের নাম হবে নোয়াখালী এবং বিভাগীয় শহরও একই নামে হবে বলে তারা দাবি তোলেন। এ অঞ্চলে অন্যকোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না বলেও তারা জানান।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা জামাল উদ্দিন, উপজেলা সংগঠক ফজলে রাব্বি আবিদ প্রমুখ।

এ সময় বক্তারা আরও বলেন, কোনো জেলাকে নতুন কোনো বিভাগের অন্তর্ভুক্ত করতে চাইলে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। নোয়াখালীতে এ রকম কোনো শুনানি হয়নি। এসব ছাড়াই নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। অন্যকোনো জেলার নামে বিভাগ হলে নোয়াখালীবাসী কখনো তা মানবে না।

বুধবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধনের মাধমে কর্মসূচি শুরু হয়।

পরে একটি মিছিল নিয়ে চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রামগঞ্জ মহাসড়কে আরেকটি মানববন্ধন করা হয়।

অংশগ্রহণকারীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X