হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘কথা ছিল ক্যাম্পাসে থাকার, কিন্তু প্রকৃতি এখানে এনে দাঁড় করিয়েছে’

নোয়াখালীর হাতিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এসে কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এসে কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমার কথা ছিল ক্যাম্পাসে থাকার, লেখাপড়া শেষে চাকরি করার, কিন্তু প্রকৃতি আমাকে ক্যাম্পাস থেকে বের করে আপনাদের সামনে এনে দাঁড় করিয়েছে।

বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় সোনাদিয়া ইউনিয়নের বাংলা বাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

হান্নান মাসউদ আরও বলেন, ‘আমার কখনো এদেশে রাজনীতি করার কথা ছিল না। হাতিয়াতে নেতাগিরী করার ইচ্ছা ছিল না। কিন্তু প্রকৃতি কিংবা ভাগ্য আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আমার কথা ছিল ক্যাম্পাসে থাকার, পড়ালেখা শেষে চাকরি করার। কিন্তু সেই ক্যাম্পাস থেকে আমাকে বের হয়ে এখানে এসে আজ কথা বলতে হচ্ছে।’

তিনি বলেন, ‘এ দেশে রাজনৈতিক নেতৃত্ব ধান্ধাবাজ চাঁদাবাজি নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। যার ফলে আমাদের হাল ধরতে হয়েছে। যদি তারা সফল ও সঠিকভাবে রাষ্ট্র পরিচলনা করতে পারত, একে অপরের সাথে হানাহানি মারামারি না করে পরস্পরের সহযোগিতা করতে পারতো তাহলে আমাদের রাজনীতির মাঠে আসতে হতো না।’

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা মনে করি হিন্দু-মুসলিম সবাই এদেশের নাগরিক। মুসলিম ভাইয়েরা মসজিদে যেভাবে নিরাপদে নামাজ আদায় করতে পারেন, তাহলে হিন্দুরা তাদের পূজা উৎসবে কেন ভয়ে থাকতে হবে। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমাদের প্রত্যেকের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এলাকার যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডে এবং সুখে দুঃখে আমি সব সময় আপনাদের পাশে থাকব।’

এ সময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ ও তানভীর শরীফ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১০

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১২

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৩

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৫

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৬

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৭

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৮

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

২০
X