চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি হেফাজতের

হাটহাজারীতে হেফাজতে ইসলামের আয়োজিত প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
হাটহাজারীতে হেফাজতে ইসলামের আয়োজিত প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক পবিত্র কোরআন অবমাননার দৃষ্টান্তমূলক বিচার না হলে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দিতে বাধ্য হবে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় হাটহাজারীতে এক প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি ও হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতি জসিম উদ্দিন। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অপরূপ নামের শিক্ষার্থীর কোরআন অবমাননার জঘন্য কর্মকাণ্ড দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। সরকারের উচিত এর পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।’

সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা কিফায়াতুল্লাহ বলেন, ‘মুসলমানরা শান্তিপ্রিয় জাতি হলেও প্রতিনিয়ত কোরআন অবমাননার মাধ্যমে উসকানিমূলক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।’

হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হেফাজতের অন্যান্য নেতারা মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আনোয়ার শাহ আযহারী প্রমুখ।

সমাবেশের পর হাজারো আলেম-ওলামা ও তৌহিদি জনতার অংশগ্রহণে হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক, হাটহাজারী বাসস্ট্যান্ড ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদ্রাসার সামনে শেষ হয়।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১০

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১১

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১২

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৩

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৪

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৫

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৬

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৭

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৮

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৯

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

২০
X