শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ওড়না নিয়ে খেলার সময় ফাঁস লেগে শিশুর মৃত্যু

মাগুরার মানচিত্র। গ্রাফিক্স কালবেলা
মাগুরার মানচিত্র। গ্রাফিক্স কালবেলা

মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে ওড়না নিয়ে খেলা করতে গিয়ে গলায় ফাঁস লেগে নন্দিতা সরকার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নন্দিতা ঐ গ্রামের গোপাল সরকারের মেয়ে। গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এদিকে মৃত্যুর ঘটনাটি সন্দেহ হওয়ায় শ্রীপুর থানা পুলিশ শিশুটির বড় দুই বোন বর্না সরকার ও বর্ষা সরকারকে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। এরপর ময়না তদন্তের জন্য মৃতদেহ দুপুরে মর্গে পাঠানো হয়।

শিশুটির মা পলি সরকার বলেন, ঘটনার সময় আমি ও আমার স্বামী বাড়ির পাশে দোকানে ছিলাম। সন্ধ্যার পরে জানালার গ্রিলের সঙ্গে ওড়না বেঁধে তা গলায় পেঁচিয়ে আমার ছোট মেয়ে নন্দিতা একা একা খেলা করছিল। কিছুক্ষণ সাড়া শব্দ না পেয়ে পাশের কক্ষের থাকা মেঝ মেয়ে এসে দেখে নন্দিতা মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে আমরা দ্রুত ছুটে গিয়ে মেয়েকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোসলেমা হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X